1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি-জামাতের অবরোধ বিরোধী এসি মিজানের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৩৫|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‎পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন।  সংবাদ প্রকাশের পর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রেবিস ভ্যাকসিন  মাদারীপুরের কালকিনিতে নুর ক্লিনিকে ভূল চিকিৎসায় প্রসূতির নারীর মৃত্যু মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি-জামাতের অবরোধ বিরোধী এসি মিজানের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৪৬২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,স্টাফ রিপোর্টারঃ- মতলব ব্রীজে বিএনপি-জামাতের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও মতলব দক্ষিণ উপজেলায় মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে মন্তব্য করেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান এসি মিজান।

বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার এনায়েতনগর সাহেব বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মতলব ব্রীজ হয়ে মতলব দক্ষিণ উপজেলার নবকলস, বারোঠালিয়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এসি মিজান বলেন, বিএনপি দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করছে। দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতারা সজাগ থাকতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম মুরাদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লেলিন খান, ছেংগারচর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খাঁন, যুবলীগ নেতা সেলিম রেজা মোহন, আলম শামসুজ্জামান, ছেংগারচর পৌর যুবলীগ নেতা কাউছার, মতলব উত্তর উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন বাবু, যুবলীগ নেতা রবিউল সরকার, মোঃ কাউছার হোসেন, ওমর ফারক জর্জ, মো. কাওছার মিয়াজী, যুবলীগ নেতা কাজী তামজিদ, রাজিব প্রধান, মাহফুজ মিয়া, মনির হোসেন, খান জাহাঙ্গীর, কাজী ডালিম, মোঃ শামীম, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান, রাজিব হোসেন জয়’সহ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com