1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শা‌ন্তি সমা‌বেশে"মনোনয়ন পরিবর্তনের দাবি স্থানীয় উপজেলা আওয়ামী লীগের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:২৫|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শা‌ন্তি সমা‌বেশে”মনোনয়ন পরিবর্তনের দাবি স্থানীয় উপজেলা আওয়ামী লীগের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে

মো.হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিএনপি জামায়াতের নৈরাজ্য আগুন সন্ত্রাস ও অপপ্রচার রুখে দিতে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম সমর্থকরা অর্ধ লক্ষাধিক সাধারন মানুষ ও নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহন করেন।

শনিবার(১১নভেম্বার)২০২৩ ইং তারিখ বিকেলে কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালকিনি অডিটরিয়াম মাঠে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃর্নমুল পর্যায়ের নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহন করে।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা বৃন্দরাও এই সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করে। তবে বিকেলে সমাবেশের সময় নির্ধারন করা থাকলেও দুপুর থেকেই শেখ হাসিনা আর বাহাউদ্দিন নাছিম শ্লো-গানে মুখরিত হয়ে ওঠে কালকিনি অডিটোরিয়াম মাঠ এবং জনসমুদ্রে পরিনত হয় অডিটোরিয়াম মাঠ।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিদকীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের সার্বিক পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মীর মামুন অর রশীদ, ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহামুদুল হাসান দোদুল,কালকিনি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাব আলী বেপারী, সাবেক পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার,উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ম‌শিউর রহমান সবুজ,সা‌বেক সাধারণ সম্পাদক ই‌লিয়াস হো‌সেন,উপ‌জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সাধ‌ারণ সম্পাদক কো‌হিনুর সুলতানাসহ কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা বৃন্দরাও বক্তব্য রে‌খে‌ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com