1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যানেরসহ সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফুঁসে উঠেছে এলাকাবাসী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যানেরসহ সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফুঁসে উঠেছে এলাকাবাসী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানসহ সদস্যদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র মিথ্যা মামলা করায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

এলাকাবাসী জানান, চেয়ারম্যান সিদ্দিকুর রহমান একজন ভালো মানুষ। চেয়ারম্যানের বিরুদ্ধে যারা মামলা করেছেন তারা কেমন চরিত্রের মানুষ খোঁজ নিলে সব জানা যাবে।

ইউপি চেয়ারম্যান কোন অনুষ্ঠান বা সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য এলাকায় আসলে তার সাথে দলীয় নেতাকর্মীসহ অন্যান্য লোকজন থাকে। একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা করছে। এসয় চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ মহিলা মেম্বার লিপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে ইউপি সদস্য লিপির বিচারের দাবি জানাই এলাকাবাসী।

গত ২০/২০২৩ ইং তারিখে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সহ ৬ জন ইউপি সদস্য কে জড়িয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে একটি নালিশী মামলা করেন সংরক্ষতি মহিলা ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি। মামলায় যে অর্থ বছরের কথা বলা হয়েছে। সেই চাল সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমার উপস্থিতে বিতরণ করা হয়। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে লিপিসহ একটি মহল মিথ্যা তথ্য দিয়ে মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি করেন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা ।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, আমাকেসহ ইউপি সদস্যদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে জানতে পেরেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে লিপিসহ একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। যাতে আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অপকৌশল অবলম্বন করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তারা আসলে চায় না বরিশাল-৩ আসনের সংসদ গোলাম কিবরিয়া টিপুর সহযোগিতায় আমি মাধবপাশা ইউনিয়নের উন্নয়ন করি।

এর আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে বসে সংরক্ষতি ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি মাদক সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নিয়ে পুরো উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com