1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তেরখাদায় প্রস্তুতি সভা ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রাজশাহীর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের হাতাহাতি, প্রাণ গেল শিশির মোল্লার তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন,ধ্বংস হচ্ছে ফসলি জমি

​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

​জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধিঃ

​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে আয়োজিত এ সভায় ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ মৃধা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের পর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামো পরিদর্শন করেন। ​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম, বানারীপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকির, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল আলম মিঠু। ​এ সময় উপস্থিত ছিলেন  পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ আহম্মেদ , পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ মোঘল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সফিক ও সাংবাদিক মাসুদ হাওলাদার প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ মৃধা বলেন, “প্রাথমিক শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং শিশুদের মেধা বিকাশের প্রথম সোপান। একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করতে হলে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির মধ্যে সুদৃঢ় সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। বর্তমান ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বিদ্যালয়টির যেকোনো ধরনের ইতিবাচক পরিবর্তনে ও উন্নয়নে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।” বিশেষ অতিথির বক্তব্যে বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার বলেন, “আজকের এই কোমলমতি শিশুরাই আগামীর ভবিষ্যৎ এবং দেশ পরিচালনার মূল চালিকাশক্তি। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সচেতন মহিউকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

​সভাপতির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, “আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার প্রত্যয় ব্যক্ত করছি। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও এক ধাপ এগিয়ে নিতে আমি প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টিকে একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com