1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-১আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

বরিশাল-১আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না ষ্টাফ রিপোর্টারঃ- দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ভোট যুদ্ধের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, জাকের পার্টি ও এনপিপি দলের চার প্রার্থী।

গত বুধবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মনোনয়নপত্র দাখিল করা হয়েছে আগৈলঝাড়া ও গৌরনদী সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে।এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী সহকারী রিটার্রিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মনানোনীত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য এ্যাডভোকেট সেকেন্দার আলী সেরনিয়াবাত।

অন্যদিকে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসার ও বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলামের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছে জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. রিয়াজ মোর্শেদ জামান খান এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. তুহিন। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com