1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল জজ কোর্টের সহকারী আইনজীবী ইয়াবাসহ গৌরনদীতে গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:২৭|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

বরিশাল জজ কোর্টের সহকারী আইনজীবী ইয়াবাসহ গৌরনদীতে গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ- বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী শাহিদুল ইসলাম বেপারীকে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ফিসারী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হওয়া শাহিদুল ইসলাম বেপারীর গতিরোধ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে নীল প্যাকেটে রাখা ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কটকস্থল গ্রামের বাসিন্দা হাসেম বেপারীর ছেলে। তিনি নিজেকে বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন। গ্রেপ্তারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শাহিদুল ইসলাম বেপারী দীর্ঘদিন থেকে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত থাকার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম বেপারীকে আজ বুধবার বরিশাল আদালতে সোর্পদ করা হবে। পাশাপাশি গ্রেপ্তারকৃত শহিদুল ইয়াবা কার কাছ থেকে আমদানি করেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com