1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের গৌরনদীতে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:০৭|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

বরিশালের গৌরনদীতে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে চার মাসের অন্তঃসত্তা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অন্তঃসত্ত্বা নিহত গৃহবধুর নাম ইভা বেগম (২১)। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইভা মুলাদীর কাচির চর এলাকার আনোয়ার আকনের মেয়ে। পাঁচ মাস আগে তার বিয়ে হয় নলচিড়া বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস হাওলাদারের সঙ্গে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন ইভা।

রাত সাড়ে সাতটার দিকে আক্কাস হাওলাদার বাজার থেকে খাবার নিয়ে বাড়ি ফিরে ঘরের ভেতরে ইভাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গৌরনদী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্বামী আক্কাস হাওলাদার দাবি করেন, ইভার সম্পর্কে পরিবারগতভাবে কিছু অস্বস্তিকর তথ্য জানার পরে মানসিক চাপ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

তবে, বিষয়টি অপ্রমাণিত হওয়ায় পুলিশ সেই দাবি নিয়ে সতর্কভাবে তদন্ত করছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনার সবদিক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com