1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি ঘটনাকে কেন্দ্র করে সচেতন মহলের মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৩৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি ঘটনাকে কেন্দ্র করে সচেতন মহলের মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় (প্রতিনিধি)

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক দটি ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দেবীগঞ্জ উপজেলার সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

জামায়াতের সদস্য, সাবেক কাউন্সিলর আক্কাস আলী একই এলাকার আলিফের নিকট ৪ লাখ টাকা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আক্কাস আলী ও তার গ্যাং এর সদস্যরা গত ৭ অক্টোবর ভাউলাগঞ্জ বাজারে আলিফকে মারপিট করে। রাতভর নির্যাতন করে। তারপর জোড়পূর্বক ফাঁকা স্ট্যাম্প পেপারে সই করে নেয়।
অপরদিকে বীরমুক্তিযোদ্ধা এসএম শহিদুল ইসলাম (অবঃ নায়েক বিজিবি) এর উপর হামলা, মারধর, লাঞ্চনার প্রতিবাদে এবং দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন ভোক্তভোগীর মা আফরোজা বেগমসহ দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল আহম্মেদ প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাইসুল ইসলাম লিটন বক্তব্য দেন। মানববন্ধনে দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডুসহ দেবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com