1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নৌকার প্রার্থী এমপি বকুলকে সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা শাহাজালালে লাগেজ বিড়ম্বনা উত্তেজনা, ক্ষোভ থেকে মামলা, গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান। ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জম্বদ্বীপ ওয়ারিয়র চ্যাম্পিয়ন

নৌকার প্রার্থী এমপি বকুলকে সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বনপাড়া বাইপাস থেকে স্বাগত জানিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে তাঁকে এ সংবর্ধনা দেন।

এ সময় বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদ অধ্যক্ষ বাবুল আকতার, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্টু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) রোকনুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহিদুল ইসলাম বকুল বলেন, গত ৫ বছরে লালপুর-বাগাতিপাড়ায় কোন চাঁদাবাজি, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি। এ জনপদের মানুষ শান্তিতে ঘুমাতে পারছেন। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই জনপদ থেকে অপরাজনীতির হোতা, দূর্নীতিবাজ, যারা গরীবের রক্ত চুষে খায় তাদের অস্তিত্ব বিলীন করে এই জনপদকে শান্তির জনপদে রুপ দেওয়ার মিশন অব্যাহত থাকবে।

এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবারও অগ্নি-সন্ত্রাস ও মানুষ হত্যা শুরু করেছে। তাই জনগন তাদের প্রত্যাখান করেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেশের উন্নয়ন অব্যহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আপনাদের মাঝে আমাকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে জয়যুক্ত করার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com