1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল

নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীর মোহনপুর উপজেলা চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নিজেই মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আক্তার। তার এই উদ্যোগে উপজেলা চত্বরে এখন পরিচ্ছন্নতার নতুন চিত্র দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ছুটির দিন কিংবা কর্মব্যস্ত সময়ের ফাঁকে ইউএনও নিজে উপস্থিত থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপজেলা চত্বরের আবর্জনা পরিষ্কার, আগাছা অপসারণ ও গাছের পরিচর্যা করছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ উপজেলাবাসীর নজর কেড়েছে।

স্থানীয়রা জানান, একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা যখন নিজে ঝাড়ু হাতে নেন, তখন সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়ে। ইউএনওর এই কাজ তরুণদেরকেও উদ্বুদ্ধ করছে।

ইউএনও ফাহিমা বিনতে আক্তার বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য নয়, এটি সুস্বাস্থ্যেরও প্রতীক। আমরা চাই মোহনপুর উপজেলা চত্বর হোক সবার জন্য একটি আদর্শ ও দৃষ্টান্ত। সবার সহযোগিতা পেলে আমরা এটি ধরে রাখতে পারবো।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও ইউএনওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, শীর্ষ কর্মকর্তার এমন অংশগ্রহণ কাজের প্রতি দায়িত্ববোধ বাড়ায়।

মোহনপুর উপজেলা প্রশাসনের এমন মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন দায়িত্বশীল কর্মকর্তার এই উদ্যোগের জন্য স্থানীয়রা আন্তরিক শুভকামনা ও দোয়া জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com