1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, নবগ্রামে অভিযান চালিয়ে সরদারসহ গ্রেপ্তার ৮ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, নবগ্রামে অভিযান চালিয়ে সরদারসহ গ্রেপ্তার ৮ ​বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন! বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের বিশাল ভান্ডার, ৭ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩ কালিয়ায় বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র

নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, নবগ্রামে অভিযান চালিয়ে সরদারসহ গ্রেপ্তার ৮

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশালঃ-

ঝালকাঠির নলছিটি উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সরদার রঙ্গলাল হালদারসহ আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -৮, বরিশাল।

বুধবার (১৮ নভেম্বর) ভোরে ঝালকাঠি সদর থানাধীন মুতালরী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবিল এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নুরুল ইসলামের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।

এ সময় ডাকাতদের বাধা দেওয়ায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র ও শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে ডাকাতরা পরিবারের সদস্যদের স্বর্ণালংকার, মোবাইল ফোন, টর্চলাইটসহ আনুমানিক ৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে পালিয়ে যায়। আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৮ নভেম্বর নলছিটি থানায় ২৬ নম্বর মামলা দায়ের করা হয়। মামলাটি পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় রুজু করা হয়েছে। পরবর্তীতে মামলার তদন্তের স্বার্থে এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠানো হয়।

এরপর এসআরবি-৮, বরিশাল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নবগ্রামে ডাকাতির সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে ঝালকাঠি জেলায় আশ্রয় নিয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে ঝালকাঠি সদর থানার মুতালরী ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের সরদার রঙ্গলাল হালদারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার, ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, ছারছীনা দরবার শরীফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের ছগির আলী।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি লোহার শাবল, একটি রামদা, একটি ছেনি, একটি ডেগার, একটি চাপাতি, একটি অ্যাডজাস্টেবল রেঞ্জ এবং পাঁচটি টর্চলাইট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com