1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৪৭|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

নড়াইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৫০ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ-‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রণয়ন ও বাস্তবায়নের আহবানের মধ্যদিয়ে নড়াইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি),নড়াইল জেলা শাখার আয়োজনে কেককাটা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইডিইবির জেলা শাখার সভাপতি মো.জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএম রমিচ উর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি রেব হয়।র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল চৌরাস্তা সংলগ্ন আইডিইবির জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com