1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার”

নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহী মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে।

রোববার দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরাগুলো তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং জনসেবার মানোন্নয়নে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। নগরবাসীর চাহিদার ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। নিরাপদ ও শান্তিপূর্ণ মহানগর গড়ে তুলতে আরএমপির সঙ্গে সমন্বয় করে কাজ অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা ভবিষ্যতেও দেওয়া হবে। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নতুন সিসি ক্যামেরাগুলো প্রতিরোধমূলক ও অপরাধ উদ্ঘাটনমূলক পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহানগরীর ১৫৫টি স্থানে এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক নিরাপত্তা আরও জোরদার হবে। এ সহযোগিতার জন্য তিনি রাসিক প্রশাসককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরএমপির পক্ষে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান। আরএমপি সূত্রে জানানো হয়, মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে এসব আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও কার্যকর হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com