1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে নিখোজের ১০ দিন পর মানসিক প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:৫১|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

দেবীগঞ্জে নিখোজের ১০ দিন পর মানসিক প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি, পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মানসিক প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের ডাটুয়ার হাট পামলালপাড়া এলাকার একটি ডোবা হতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ডোবায় একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তারা স্থানীয় লোকজনের জানালে তারা দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করলে তার পরিচয় নিশ্চিত করা হয়। মানসিক প্রতিবন্ধী হাজেরা বেগম ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে নিখোজ ছিল। পরিবারের লোকজন অনেক খোজাঁখুজির পরেও তার কোন সন্ধান পাননি। মানসিক ভাবে প্রতিবন্ধী মহিলার নাম হাজেরা বেগম (৬০)। সে মৃত হেলিম উদ্দিনের মেয়ে। প্রতিবন্ধী হাজেরা বেগমের বাড়ি ঠাকুরগাও জেলার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের নাবারহাট এলাকায়।

১০ নং চেংঠী হাজরাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বুলু মহিলার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি। মহিলার আত্বীয় স্বজনদের খবর দিয়েছি। দেবীগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান আলী জানান, প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।

সে মানসিক প্রতিবন্ধী থাকা অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করতো। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম মানসিক প্রতিবন্ধী বেগমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মহিলার মৃত্যুর বিষয়টির বিস্তারিত তথ্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com