1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে খাদ্য কমিটির তত্ত্ববোধনে বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেবীগঞ্জে খাদ্য কমিটির তত্ত্ববোধনে বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ,পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) (School Feeding) কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় দেবীগঞ্জ উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার ৮৬৭ জন শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পুষ্টিকর টিফিন হিসেবে বনরুটি, কলা ও সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

সরকারি খাদ্য সহায়তাভিত্তিক এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করা এবং ঝরে পড়া রোধ করা।

স্কুল সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ও তত্ত্বাবধানে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়। নির্ধারিত ঠিকাদারের মাধ্যমে বিদ্যালয়গুলোতে খাবার পৌঁছে দেওয়া হয় এবং
শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে তা শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুষ্টিকর এই টিফিন পেয়ে বেশ আনন্দিত। শিক্ষকরা জানান, স্কুল ফিডিং কর্মসূচি চালুর পর শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে এবং পাঠদানে তাদের আগ্রহও বৃদ্ধি পেয়েছে। এতে অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানায়, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে (ইএসডিও) কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত টিফিন সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com