1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গঠনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরেজমিন পরিদর্শন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:৪৮|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন ডাসারে খাল খনন শেষে দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন -এমপি খোকন তালুকদার গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়

দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গঠনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরেজমিন পরিদর্শন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

দেবীগঞ্জে সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে। এ লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সম্ভাব্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় তিনি উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট আবাসন এলাকায় করতোয়া নদীর তীরবর্তী বিস্তীর্ণ খাস জমি ঘুরে দেখেন। প্রায় ১২০০ থেকে ১৩০০ একর আয়তনের এ জমির একটি অংশ বর্তমানে স্থানীয় কৃষকদের চাষাবাদের আওতায় রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনের পাশাপাশি উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও গ্যাস সুবিধা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে দেবীগঞ্জে শিল্পকারখানা গড়ে ওঠার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে করে এলাকার অর্থনীতি চাঙা হবে এবং উত্তরাঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, উপদেষ্টার সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় এবং সফরসূচি অনুযায়ী বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে দেবীগঞ্জ ধীরে ধীরে একটি সম্ভাবনাময় শিল্পকেন্দ্রে রূপ নেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com