1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ; প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি,, মাদারীপুরের রাজৈরে ইতালি পাঠানোর প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ” গৌরনদীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জড়িয়ে ‘ভুয়া এআই ভিডিও’ প্রচারের অভিযোগে দেবীগঞ্জে সনাতনী সমাজের মানববন্ধন।

দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশু আহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু টি বর্তমানে রামেক হাসপাতালের ১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শিশু আহত সাদিকুল ইসলাম বাগমারা তাহেরপুরের হরিফলা এলাকার খুরশেদের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম তার ছেলে সাদিকুলকে নিয়ে নানাবাড়িতে এসেছিলেন। পরে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে এবং চালককে ধরে মারধর করে। এতে চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। শিশুটির আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com