1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় ব্যবসায়ীর টাকা ছিনতাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:০৮|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

তেরখাদায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,খুলনাঃ- খুলনার তেরখাদা উপজেলার আমতলা-আজগড়া নামক ফাঁকা স্থানে ( তেরখাদা- খুলনা সড়কের উপর ) রাসেল নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে , গত ৫ জুলাই রাত ১০ টার দিকে রাসেল নামের এক ব্যবসায়ী তেরখাদা থেকে মালামালের টাকা কালেকশন করে খুলনার উদ্দেশ্যে রওনা করেন।

তিনি রাত অনুমানিক সাড়ে ১০ টার দিকে তেরখাদা – খুলনা সড়কের আমতলা – আজগড়ার মধ্যবর্তী স্থানে ফাঁকা জায়গায় পৌঁছা মাত্র কতিপয় অস্ত্রধারী তাঁর গতিরোধ করে।

পরে তাকে অস্ত্র উচিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী রাসেলের নিকট থেকে ২৭,৪০০( সাতাশ হাজার চার শত ) টাকা ছিনিয়ে নেয়।

এলাকাবাসী জানান , উক্ত স্থানে এক সময় শত শত ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন বিরত থাকার পর নতুন করে আবার সেই পুরনো দিনের ঘটনা শুরু হয়েছে।

হটাৎ করে ছিনতাই সংঘটিত হওয়ায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে।এলাকার সচেতন মহান এই সমস্ত জায়গায় পুলিশি টহল জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

একই সাথে ঘটনায় জড়িতদের আটক পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে ব্যবসায়ী রাসেল থানায় অভিযোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com