1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তারেক ও খালেদা জিয়া-খুনি এরা মানুষ খুন করে কালকিনিতে-শেখ হাসিনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৫৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

তারেক ও খালেদা জিয়া-খুনি এরা মানুষ খুন করে কালকিনিতে-শেখ হাসিনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-তারেক রহমান খুনি, খালেদা জিয়া খুনি, এদের কাজেই হলো মানুষ খুন করা, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরোও বলেন জিয়াউর রহমান খুনি, বিএনপি খুনির দল। এরা মানুষ পুড়িয়ে মারে। ট্রেনে কোলে শিশুসহ মাকে পুড়িয়ে হত্যা করছে।

সেই ঘটনায় সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু (বিএনপি) বিবেকে নাড়া দেয়নি। এই বিএনপি সন্ত্রাসীর দল। বিএনপির রাজনীতি করার কোন অধিকার নাই। আর জামায়াত ‍যুদ্ধাপরাধীর দল। এদেরও রাজনীতি করার অধিকার নেই।

শনিবার (৩০ডিসেম্বর)২০২৩ ইং তারিখ বিকালে মাদারীপুর জেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মাদারীপুর ৩ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, জিয়া সব রাষ্ট্রীয় অর্থ সম্পদ দিয়ে কিছু লোককে ধনী তৈরি করে তাদের মাধ্যমে জনগণের ভোট চুরি করে গেছে। পরে সংবিধান লঙ্ঘন করে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির মতো দুইটা গুরুত্বপূর্ণ পদ বেআইনিভাবে দখল করে রেখেছিল।

পরে প্রহসের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। রাজনৈতিক কিছু উচ্ছিষ্ট থেকে তৈরি হয় বিএনপি নামের সংগঠন। এবং যারা যুদ্ধাপরাধী ছিল জিয়াউর রহমান তাদের দেশে ফিরিয়ে
এনেছে ও তাদের নিয়েই রাজনীতি করে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের মাথাপিছু আয় ছিল ৯১ মার্কিন ডলার। মাত্র তিন বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাথাপিছু আয় ২৭৭ ডলারে উন্নীত করেন। ১৯৭৫ সালের পরে জিয়াউর রহমানসহ জারাই ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের আয় বাড়াতে পারেনি।

শেখ হাসিনা আরও বলেন, নৌকা হলো নুহ নবীর নৌকা। ভয়ংকর প্রলয় থেকে বাস্তে ঐ সময় সবাই নৌকায় উঠেছিল। আর নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারা অব্যায়হত থাকবে। আপনারা সবাই সজাগ থাকবেন যাহাতে বিএনপি জামাত নির্বাচনের দিন যেন বিশৃঙ্খলা করতে না পারে।

এর আগে সকাল থেকে প্রধানমন্ত্রীকে দেখতে মাদারীপুর জেলার কালকিনিতে জনসভা স্থলে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। তবে এই উপস্থিতির একটি বড় অংশ ছিল নারী। টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। নারীদের সরকারি বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগের পাশাপাশি সংসদেও কথা বলার জায়গা করে দেওয়ায় আনন্দে আত্মহারা নারী নেত্রীরা। স্লোগানে দলে দলে মাঠে যোগ দেন বিভিন্ন নেতাকর্মীরাও। আওয়ামীলীগ সভাপতিকে কাছে পেয়ে উৎফুল্ল নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও।জনসভাকে ঘিরে কড়া নিরাপত্তায় তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।

এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।উপস্থিত ছিলেন,জাতীয় সংসদের চিফহুইপ ও মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন অন্যন্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com