1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী অশোক মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ গৌরনদীতে লোডশেডিংয়ের সুযোগে গরু চুরির চেষ্টা, সতর্কতায় রক্ষা গৌরনদীতে ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে বিছানায় মিলল একাকী বৃদ্ধের অর্ধগলিত মরদেহ বরিশালে সাত দিনের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডাসারে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী অশোক মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর এলাকা থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৯০০০/ নয় হাজার টাকাসহ এক পেশাদার (মাদক) ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারী ) রাত ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে,ডাসার থানাধীন শশিকর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় অশোক মল্লিক নামের পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় ডাসার থানা পুলিশের এস আই আবুল কালাম আজাদ সঙ্গীও ফোর্স সহ ঘটনা স্থানে গিয়ে আসামির নিজ হেফাজতে থাকা পলিথিন ব্যাগে মোরানো ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির-৯ হাজার টাকা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের অনিল মল্লিকের ছেলে- অশোক মল্লিক (৪০)।

পরে (১৪ জানুয়ারী) মঙ্গলবার দুপুরে আসিমীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)১০
(ক) ধারা এবং যাহার ডাসার থানার মামলা নং-৩ তারিখ ১৪ জানুয়ারী-২০২৫ মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এবিষয়ে ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আসামী অশোক মল্লিক একজন পেশাদার মাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে আগেও অনেক মাদকের মামলা রয়েছে, বর্তমানে তাকে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com