1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে ক্লাইমেট নেটওয়ার্ক বাংলাদেশ(সিএনবি)'র কর্মশালা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে ক্লাইমেট নেটওয়ার্ক বাংলাদেশ(সিএনবি)’র কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ- জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরীর লক্ষ্যে “Let’s Know the Climate Change” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে সেপ্টেম্বর(রবিবার) সকাল ১০ টায় পোগোজ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের হল রুমে প্রায় ১০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে ক্লাইমেট নেটওয়ার্ক বাংলাদেশ(সিএনবি)’র আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিএনবি’র ডিরেক্টর (এসেমেন্ট এন্ড এভালুয়েশন) ফাহিম উদ্দিন পাটোয়ারী এবং ভলান্টিয়ার কো-অর্ডিনেটর নুরুন নাহার শ্রাবণী কর্মশালায় শিক্ষার্থীদের সাথে জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, জলবায়ুর বর্তমান অবস্থা এবং করণীয়, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার উপায় এবং এবং সুস্থ জলবায়ুর পৃথিবী পেতে তাদের নিজ জায়গা থেকে করণীয়, হিট ওয়েভ এবং ডেঙ্গু জ্বরের মোট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

সিএনবি’র ডিরেক্টর (রিসার্চ এন্ড এডুকেশন) শামিম মিয়ার সঞ্চালনায় এবং পোগোজ ল্যাবরেটরী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত অধ্যাপক এবং সিএনবি’র উপদেষ্টা জনাব প্রফেসর ডঃ মোহাম্মদ মনিরুজ্জামান, পোগোজ ল্যাবরেটরী স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) স্বপন কুমার দাস, সহকারী শিক্ষক (গনিত) রনজিত চন্দ্র সরকার, সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) অছেলা বেগম, সহকারী শিক্ষক (বাংলা) ইশরাত জাহান এবং সিএনবি’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোনছেফা আক্তার তৃপ্তি।

উল্লেখ্য যে, শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান, আগামী বিশ্বের জন্য শক্তিশালী ক্লাইমেট রিজিলিয়েন্ট কমিউনিটি তৈরি এবং সর্বোপরি একটি জলবায়ু বান্ধব প্রজন্ম তৈরির লক্ষ্যে Climate Network Bangladesh (CNB) দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com