1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাঁদপুর-২ আসনে মায়া চৌধুরীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী ইসফাক আহসান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:২৬|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

চাঁদপুর-২ আসনে মায়া চৌধুরীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী ইসফাক আহসান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৫০২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান সিআইপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার।

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। অবশ্য আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন এম ইসফাক আহসানও।

মনোনয়নপত্র জমার দেয়ার পর এম ইসফাক আহসান নিজ ভেরিফাই ফেইজবুক পেইজে লিখেন ‘আজ মহান রাব্বুল আলামিনের নামে চাঁদপুর-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতলবের সকল মানুষের দোয়া নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম।’
সাইফুল সরকার বলেন, দলীয় মনোনয়ন দেওয়া হলেও দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সমাবেশে ঘোষণা দিয়েছেন অংশগ্রহণমূলক নির্বাচন করতে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হলেও কোনো আপত্তি নেই। তাছাড়া দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ’সহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনক্ষুন্ন। তাই তাদের দাবির কারণে এবং অংশগ্রহণমূলক নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে এ আসনটি জনগণের নেতা এম ইসফাক আহসান সিআইপিকে সংসদে পাঠানোর জন্য আমরা তাকে স্বতন্ত্র প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়াও এ আসনে বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী মো. মনির হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. এমরান হোসেন মিয়া, জাকের পার্টির মনোনীত প্রার্থী ওবায়েদ মোল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com