1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঘুষের টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা সেই এসআই বরখাস্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার,

ঘুষের টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা সেই এসআই বরখাস্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

টাকা গুনে নেওয়া সুন্নত’ বলে ভাইরাল হওয়া চাঁদপুরের হাজীগঞ্জের সেই উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে তথ্যটি নিশ্চত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

তিনি জানান, সাময়িকভাবে এসআই মাহফুজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পঙ্কজ দেকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

গত ২-৩ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন স্থানে ‘ঘুষের টাকা গুনে গুনে নেওয়া সুন্নত’ এমন ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিবের নজরে আসলে তিনি অভিযুক্ত মাহফুজুরকে প্রাথমিকভাবে হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করেন।

এসআই মাহফুজুর রহমানের ভাইরাল হওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, একটি দোকানে সিভিলে উপপরিদর্শক মাহফুজুর রহমান একটি চেয়ারে খোশ মেজাজে বসে আছেন। তিনি বলছেন, ‘১০ হাজার টাকা কইছি।’ সামনে বসে থাকা এক ব্যক্তি বলছেন, ‘সবুরে মেওয়া ফলে।’ এসআই তার দিকে মনোযোগ দিয়ে আঙুল উঁচিয়ে বলেন, ‘এক টাকাও কম হইতো ন।’ সামনে বসে থাকা ব্যক্তি বলেন, ‘বস, একটু বসেন।’ এসআই তখন মুচকি হাসেন। মুখে আলতো করে হাত বুলিয়ে বলেন ‘কাম শেষ, এখন টিয়া।’

একপর্যায়ে এসআই মাহফুজ এক ব্যক্তির দিকে তাকিয়ে হাসতে হাসতে দ্বিতীয় ব্যক্তির দিকে হাত এগিয়ে দিলে দ্বিতীয় ব্যক্তি মানিব্যাগ থেকে টাকা বের করে মাহফুজের হাতে দেন। মাহফুজকে এক সময় বলতে শোনা যায়, ‘টাকা গুনে গুনে নেওয়া সুন্নত’।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে ছেলের নামে থানায় অভিযোগ দিতে আসেন হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের এক বাসিন্দা। অভিযোগ দিতে এসে এসআই মাহফুজকে দিতে হয় ঘুষের প্রথম কিস্তি।

তারপর পুত্রবধূ এবং ছেলে বাবার কাছে ক্ষমা চাইলে পারিবারিক সমস্যা মিটে যায়। তবুও এসআই মাহফুজকে দিতে হয় ঘুষের দ্বিতীয় কিস্তি। আর সেই কিস্তি নিতে গিয়ে তিনি বলেন, ‘টাকা গুনে নেওয়া সুন্নত’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com