1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১১:১২|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, মো. আলাউদ্দিন ভূইয়া, মফিজুল ইসলাম মিলন, রেজাউল করিম সিকদার ও মো. সলেমান হাওলাদার। প্রার্থীরা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (৩০মে) বিকেল চারটা পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে তিনজন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ও দুই জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসংগত, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে গত ২৭ এপ্রিল পদত্যাগ করেন। এরপর ৩০ এপ্রিল মেয়র পদটি শুন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ১নম্বর প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান শামীমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের চিঠি দেয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সম্প্রতি জেলার সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সি প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন। এতে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৩০ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জুন, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল ৩ জুন, আপীল নিস্পত্তি ৬ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ৯ জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন ও নির্বাচনে ভোটগ্রহন করা হবে আগামী ২৬ জুন।

পৌর মেয়র হারিছুর রহমান হারিছ মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করায় পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com