1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে সিজার করতে গিয়ে প্রসূতির মুত্রথলি কেটে ফেলার অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

গৌরনদীতে সিজার করতে গিয়ে প্রসূতির মুত্রথলি কেটে ফেলার অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৩ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল,নিজস্ব প্রতিবেদকঃ- গৌরনদীতে অপচিকিৎসা সিজার করতে গিয়ে কুলসুম বেগম (২৫) নামের এক প্রসূতির মূত্রথলি কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মূমূর্ষ অবস্থায় প্রসূতি বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে চিকিৎসক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গৌরনদী ডক্টরস ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতির ভাই উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা শিক্ষক রুহুল আমীন অভিযোগ করে বলেন, আমার বোনের প্রসব বেদনা শুরু হলে গত শনিবার তাকে ডক্টরস ক্লিনিকে নিয়ে আসায় হয়। এসময় সেখানের চিকিৎসক বিপুল বিশ্বাস প্রসূতিকে জরুরি ভাবে সিজার অপারেশন করার পরামর্শ দেন। ওইদিন বিকেল তিনটার দিকে ডাঃ বিপুল বিশ্বাস ও রাজেন্দ্র মজুমদার আমার বোনের সিজার করেন। পরবর্তীতে সে (কুলসুম) গুরুত্বর অসুস্থ হয়ে পরলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ করে তিনি আরও বলেন, সিজার করতে গিয়ে চিকিৎসকরা আমার বোনের মুত্রথলি কেটে ফেলেছে যা বরিশালে আল্ট্রাসনোগ্রাম করার পর বিষয়টি ধরা পরেছে। তবে নবজাতক মেয়ে সন্তান সুস্থ রয়েছে।
রোগিকে বরিশাল পাঠানোর কথা স্বীকার করে এব্যাপারে ডক্টরস্ ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম শহিদ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ডাক্তার ভালো বলতে পারবেন। মুত্রথলি কাটার অভিযোগ সম্পূর্ন মিথ্যে ও ভিত্তিহীন দাবী করে ডাঃ বিপুল বিশ্বাস বলেন, প্রসাবের থলি জরায়ুর মুখে ছিলো যা আল্ট্রাসনোগ্রামে ধরা পরেনি। এজন্য সিজার করার পর ব্লাডিং হয়েছে। সিজার করার আগে আল্ট্রাসনোগ্রামে বিষয়টি ধরা পরলে রোগিকে আমরা সিজার করতাম না। রোগি বর্তমানে সুস্থ আছে বলেও তিনি দাবী করেন। অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com