1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে দুর্ধর্ষ চুরি; আশঙ্কায় মাদক সেবনকারী; আতঙ্কে এলাকাবাসী। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৩৭|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

গৌরনদীতে দুর্ধর্ষ চুরি; আশঙ্কায় মাদক সেবনকারী; আতঙ্কে এলাকাবাসী।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড়কসবা গ্রামে দুর্ধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ইফতারের আগ মুহূর্তে পৌরসভার (৩নং ওয়ার্ড) বড়কসবা গ্রামের খোকন তালুকদারের বসত বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ মাদক সেবনকারী’রা এই চুরির সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হয়।

ভুক্তভোগী খোকন তালুকদারের পিতা মজিবর রহমান তালুকদার জানান চাকুরি সূত্রে আমার পুত্র খোকন চট্টগ্রাম থাকেন। আমার পুত্রবধু খোকনের স্ত্রী ও সন্তান চট্টগ্রাম খোকনের বাসায় বেড়াতে যাওয়ায় খালি বাসায় আমি থাকছি। তবে সারাদিন রোজা রাখার পরে ইফতার করার জন্য বাসার দরজায় তালা মেরে আমি মসজিদে ইফতার এবং নামাজের উদ্দেশ্যে চলে যাই। আমি মসজিদে অবস্থানকালে চোর চক্র বাসার জানালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরে থাকা মূল্যবান মালামাল ও জিনিসপত্র নিয়ে যায়।

তিনি আর বলেন এ সময় ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে রুপার চেইন নগদ টাকা এবং ঘরের মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় চোর চক্র। প্রাথমিকভাবে ধারণা করছি এলাকার কিছু চিহ্নিত মাদক সেবনকারী এমন কর্মকাণ্ড ঘটাতে পারে। তবে সঠিকভাবে কারো নামই বলতে পারবোনা কে আমার বাসা চুরি করেছে।

তিনি বলেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের থেকে অনেক অবনতি হয়েছে এলাকায় প্রায় সময় চুরির ঘটনা ঘটছে।

স্থানীয়রা বলেন এই এলাকায় মাদক সেবনকারীর সংখ্যাও আগের থেকে অনেক বেড়েছে। ঈদকে সামনে রেখে চোরচক্র আরো সক্রিয় হয়ে উঠেছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান এই ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি তবে লিখিত অভিযোগ পেলে থানা পুলিশ তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com