
স্টাফ রিপোটার, এ,এস,মামুন
সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরনদী প্রতিষ্ঠা এবং বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশালের গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ,উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে একটি বিক্ষোভ মিছিল রবিবার কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে গৌরনদী বাসস্টান্ডের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।এতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়।
আজ ৮ ডিসেম্বর সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয়, উপজেলা পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ দাবী করা হয়।
উল্লেখ্য, গত ১৫ বছরে সারা বাংলাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে বিএনপি,ছাত্রদল,যুবদল সহ গৌরনদীতে শত শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়। যার প্রধান খলনায়ক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সান্টু ও সুমন সহ –তাদের সহযোগী অস্ত্রধারীরা।
উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-বরিশাল হাইওয়ের গৌরনদী বাসস্টান্ড এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম। এছাড়া গৌরনদীকে মাদকের নরকভূমিতে পরিণতকারীদের গ্রেপ্তার এবং ঢাকা -বরিশাল ব্যস্ততম মহাসড়কের জনাকীর্ণ জায়গা থেকে সকল বাস কাউন্টার সরিয়ে সরকারিভাবে স্থায়ী বাস টার্মিনাল করার দাবি জানানো হয়।