1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে এসএসসির পরীক্ষার্থীকে বলৎকারচেষ্টার অভিযোগ এনে শরবত বিক্রেতার মাথা ফাটালো প্রতিপক্ষরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৩৬|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

গৌরনদীতে এসএসসির পরীক্ষার্থীকে বলৎকারচেষ্টার অভিযোগ এনে শরবত বিক্রেতার মাথা ফাটালো প্রতিপক্ষরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৫৬৬ বার পড়া হয়েছে

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় এসএসসির এক পরীক্ষার্থীকে (কিশোর) বলৎকার চেষ্টার অভিযোগ এনে এক সন্তানের জনক আব্দুল মালেক সরদার (৪৫) নামে এক শরবত বিক্রেতাকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

রোববার দিবাগত রাত সোয়া ৮টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে রহমান ফকিরের নির্মানাধীন ভবনের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মালেক সরদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে (মালেক) উপজেলার কমলাপুর গ্রামের মৃত হোচেন সরদারের ছেলে ও ঢাকা উত্তর সিটির ফুটপাতের শরবত বিক্রেতা।

এসএসসি পরীক্ষার্থী (কিশোর) অভিযোগ করে বলেন, আমার গ্রামের দাদা আ. মালেক সরদার (৪৫) ক্ষয় রোগের ঝাঁড়ফুক করার কথা বলে রোববার রাত ৮টার দিকে রহমান ফকিরের নির্মাণাধীণ ভবনের ভেতর নিয়ে যায়। বলৎকার করলে আমার ক্ষয়রোগ সেড়ে যাবে এমন কথা বলে মালেক সরদার জোরপূবক আমাকে বলৎকারের চেষ্টা করে।

এ সময় আমার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে (মালেক) হাতেনাতে ধরে মারধর করলে দৌড়ে পালানোর সময় ভবরের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে তার মাথা ফেটে যায়।

স্বাস্ত্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মালেক সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সৎচাচার নাতনীর ২৫ আগস্ট বিয়ের অনুষ্ঠানে আমার গোষ্ঠীর অধিকাংশ লোক অংশগ্রহণ করেননি। এ কারণে লক্ষাধিক টকার খাবার রয়ে যাওয়ায় তা নষ্ট হয়ে যায়।

আমার কারণে বিয়ের অনুষ্ঠানে অনেক লোক আসেনি বলে সৎ চাচাতো ভাইরা অপপ্রচার চালায়। আমার গ্রামের নাতি এসএসসির পরীক্ষার্থী (১৬) ষড়যন্ত্র করে নির্মাণাধীন ভবনের ডিজাইন দেখানোর জন্য রোববার রাত ৮টার দিকে আমাকে রহমান ফকিরের নির্মাণাধীন ভবনের কাছে নিয়ে যায়।

সেখানে রাত সোয়া ৮টার দিকে ভাড়াটিয়া ১০/১৫ সন্ত্রাসী এসে বলৎকারচেষ্টার অপবাদ দিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে বেধড়ক পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তি করে।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, এ ব্যাপারে উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটানোর বিষয়টি ধামাচাপা দিতে বলৎকারচেষ্টার ঘটনা সাজানো হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। তবে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com