1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ইভিএম-এ ভোট গ্রহনে ভোটার'রা খুশি, বিপুল ভোটে বিজয়ী হয়ে পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়া, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৩১|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন  মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং ও ফুল ব্যবসায়ীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে তারিকুল ইসলাম কাফী। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর মনোনীত হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস মোংলায় ওয়ার্ল্ড বিএনপি সভাপতিকে অফিস থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও টাকা লুটের অভিযোগ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর হুমায়রার লাশ উদ্ধার

গৌরনদীতে ইভিএম-এ ভোট গ্রহনে ভোটার’রা খুশি, বিপুল ভোটে বিজয়ী হয়ে পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়া,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- ৯টি পৌর ওয়ার্ড নিয়ে গঠিত বরিশালের গৌরনদী পৌরসভা। গৌরনদী পৌরসভার মেয়র পদে আজ (২৬-জুন) উপ-নির্বাচনে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপনির্বাচনে মেয়র পদে মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন।

নারিকেল গাছ প্রতীকের প্রার্থী ছিলেন,উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আলাউদ্দিন ভূঁইয়া

চামচ প্রতীকের প্রার্থী শিকদার শফিকুর রহমান রেজাউল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মফিজুর রহমান মিলন জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে,পৌরসভার উপনির্বাচনের জগ প্রতীকের মেয়র প্রার্থী মফিজুর রহমান ৫-দিন পূর্বে সমর্থন দিয়েছেন মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এইচ,এম জয়নাল আবেদীনকে।

সহকারী রিটানিং অফিসার ও গৌরনদী নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রে আজ ২৬ জুন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ২৪৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮৫৮ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৩৮৫ জন।

নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন সুষ্ঠ ও শান্তিপূর্ণ এবং অবাধ নিরপেক্ষ করার লক্ষে ১৬-জন ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করেছেন ১৪টি ভোট কেন্দ্রে।ইভিএম-এ সহজ পদ্ধতির মাধ্যমে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি ভোটার’রা।

পুলিশ ৫৬০ জন, আনসার ১২৬ জন, বিজিবির ৪টি ও র‌্যাবের ৩টি টহল টিম, পুলিশের ৩টি স্টাইকিং টিম ও ৩টি মোবাইল টিম দায়িত্ব পালন করেছেন।

সবগুলো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকায় কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে চূড়ান্ত ফলাফল আলহাজ্ব মো.আলাউদ্দিন ভুইয়া ১০-হাজার ৫শত ৪৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন মোবাইল ফোন প্রতীক পেয়েছেন ৪-হাজার ৭-শত ৮৬ ভোট পেয়েছেন,

শিকদার শফিকুর রহমান রেজাউল চামচ প্রতিক পেয়েছেন ৪শত ৬৬ ভোট এবং জগ প্রতীকের মফিজুর মিলন পেয়েছেন ২শত ২৪ ভোট।

উল্লেখ্য, পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় কারণে মেয়র পদটি শুন্য ঘোষনা করা হয়েছিলো।

মেয়রের শুন্য পদে আজ ২৬ জুন উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com