1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গোপালগঞ্জে মোটর-সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:৫০|
সংবাদ শিরোনামঃ
মাছের প্রজনন রক্ষায় কঠোর পদক্ষেপ: নবগঙ্গা নদীতে ১,৭০০ মিটার অবৈধ জাল জব্দ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক।  দেবীগঞ্জে ফুটওভারব্রিজের অভাবে প্রতিদিন মৃত্যুঝুঁকিতে শত শত শিক্ষার্থী,, মাদকমুক্ত ও উন্নয়নসমৃদ্ধ পহরডাঙ্গা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রত্যাশী আলহাজ্ব ঠাকুর আবুল আজম এ আই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার: সাংবাদিক ও সচেতন মহলে নিন্দার ঝড় সার সংকটও থামাতে পারেনি কৃষকের লক্ষ্য দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আপন চানাচুর’ উৎপাদনের অভিযোগ, মালিকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স, বারইপাড়া সেতুর কাজেও কঠোর নজরদারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন – সাংবাদিক সোয়েব সিকদার নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

গোপালগঞ্জে মোটর-সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১০ বার পড়া হয়েছে

এম এম মফিজুর রহমান,মোল্লাহাট প্রতিনিধিঃ- গোপালগঞ্জে মোটর-সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আকিজুল মুন্সী (২২) ও অনিক বাড়ৈ (২১) নামে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তাদের সাথে থাকা এক মেয়ে (২১)। সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, মোটর-সাইকেলে করে নিহত আকিজুল মুন্সীসহ তিনজন গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের বাড়ী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় যাচ্ছিল।

এসময় লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আকিজুল মুন্সী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে অনিক বাড়ৈ’র মৃত্যু হয় বলে শুনেছেন। এছাড়া গুরুতর আহত মেয়ের অবস্থা আশংকাজনক এবং তার পরিচয় জানা যায়নি। নিহত আকিজুল মুন্সী’র বাড়ি মোল্লাহাট উপজেলার ডাবরা গ্রামে ও অনিক বাড়ৈ’র বাড়ি একই উপজেলার শোলাবাড়িয়া গ্রাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com