1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৩৯|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‎পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন।  সংবাদ প্রকাশের পর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রেবিস ভ্যাকসিন  মাদারীপুরের কালকিনিতে নুর ক্লিনিকে ভূল চিকিৎসায় প্রসূতির নারীর মৃত্যু মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, মাদারীপুরঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রæত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটি ও জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ প্রতবিাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েেছ যা অত্যান্ত বেদনাদায়ক। আমরা দ্রæত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সারা দেশব্যাপী যে ভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে তাতে করে আমাদের সাংবাদিকতা হুমকির মুখে গিয়ে দাড়িয়েছে। আমরা চাই সরকার দ্রæততম সময়ের মধ্যে সাংবাদিকদের জন্য সুরক্ষা ও নিরাপত্তা আইন কার্যকরী ভাবে বাস্তবায়ন করে আমাদের সাংবাদিকরা যাতে নিরাপদে সাংবাদিকতা করতে পারে সরকারকে এর ব্যবস্থা করার জোর দাবি জানাই।

মানববন্ধনে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর হোসনেরে সঞ্চালনায় বক্তব্য রাখনে রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি সেলিম ফরাজী, বেলাল খান খালেদ, এ্যাডভোকেট আবুল হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ,মাসুদ সরদার, সাংবাদিক সঞ্জয় কর্মকর অভিজিৎ, গাউছ উর রহমান, ফায়জুল শরীফ, আজমল হুদা ঢালী, রাহাত হোসাইন প্রমুখ। ‎

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com