1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ জামাত নিরাপত্তা বেষ্টনী পরিদর্শন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:০৫|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ জামাত নিরাপত্তা বেষ্টনী পরিদর্শন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,খুলনাঃ- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার ৯ ই এপ্রিল ~ ২০২৪ ইং দুপুরে সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি মেয়র বলেন, ইতোমধ্যে ঈদ-উল- ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য সার্কিট হাউজ মাঠে প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

সাকিট হাউজ আমাদের ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে খুলনার মানুষ আগ্রহের সাথে ঈদের নামাজ আদায় করে থাকেন।

প্রতি বছর এই মাঠে দুইটি ঈদের নামাজ হয়ে থাকে।

তিনি আরও বলেন,প্রতিকূল আবহাওয়া থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় এবং সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া খালিশপুর,দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ ৪৪৭ টি মসজিদ ও ঈদগাহসহ বিভিন্ন মাঠে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক,কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম,জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন,অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম,

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল হুসেইন খাঁন,উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম,জেলা প্রশাসন সহ কেসিসি’র কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,খুলনা সার্কিট হাউজ মাঠে নগরীর ঈদ-উল- ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আট টায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com