
তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা জেলার তেরখাদা থানা পুলিশ ২৫ নভেম্বর রাত ১১ টার দিকে উপজেলার ইছামতি মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে ২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবনকারী মোঃ মিশকাত শেখ (৩৫) কে আটক করেছে।
এ ব্যাপারে তেরখাদা থানায় মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ আহম্মেদ আলী বিশ্বাসের নির্দেশে এস আই নুর আলম, সংগীয় এ এস আই মাইনুল ইসলাম ও পুলিশ ফোর্স সহ তাকে আটক করে। আটকের পর পুলিশ মিশকাতকে চ্যালেঞ্জ করলে সে তার জিন্স প্যান্টের পকেটের ভিতর থেকে ২৫ পিচ ইয়াবা বের করে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে মাদক ব্যবসার সাথে সক্রিয়ভাবে জড়িত বলে জানায়। সে মাদক সেবনও করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক তেরখাদা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মিশকাত শেখ তেরখাদা উপজেলার মীরের কোদলা গ্রামের মৃত ময়েন উদ্দিন শেখের পুত্র।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ আহম্মেদ আলী বিশ্বাস জানান, মিশকাত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে ইছামতি এলাকাসহ তেরখাদা ও পার্শ্ববর্তী উপজেলায় মাদক বিকিকিনি করে। সে নিজেও মাদক সেবন করে। তিনি জানান, মাদককারবারী সে যেই হোক না কেনো, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ী মিশকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।