1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় যুবলীগকর্মী আজাদ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে পেড়লীতে ও মানববন্ধন অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৪০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

কালিয়ায় যুবলীগকর্মী আজাদ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে পেড়লীতে ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২০ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি,মোহাম্মদ উজ্জল শেখঃ- নড়াইলের কালিয়ায় বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্তৃক যুবলীগকর্মী আজাদ হত্যা মামলা দ্রত বিচার আইনে তালিকাভুক্ত ও আসামীদের গ্রেফতারের দাবিতে পেড়লীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পেড়লী ইউনিয়ন যুবলীগর উদ্যোগে,পেড়লী বাজার ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নানা শ্রেণি পেশার সহতাধিক মানুষ অংশগ্রহণ, করেন।

পেড়লী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিহত আজাদেও ছোট ভাই মোঃ সাজ্জাদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম,সাধারণ যুগ্ন আহবায়ক আশীষ কুমার ভট্রাচার্য্য, পেড়লী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুল ইসলাম বাবু, হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি আ’লীগনেতা নজরুল ইসলাম শেখ, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পলাশ মাহমুদ মোল্যা, আলহ্জ্ব রেজাউল করিম শেখ (অবঃ শিক্ষক), পেড়লী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু মুছা রানা, মাওঃ মহিউদ্দিন শেখ, নিহত আজাদের সন্তানহারা মা খুরশিদা বেগম ও তার বিধাব স্ত্রী হালিমা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ‘-জামাত সন্ত্রাসীদের হামলায় নিহত যুবলীগকর্মী আজাদ শেখ হত্যাকান্ডটি একটি চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকান্ড। প্রায় দুইমাস অতিবাহিত হলেও অদ্যাবধি পুলিশ রহস্যজনক কারণে কোনো আসামী গ্রেফতার করেনি। মামলাটি দ্রত বিচারের আইনে তালিকাভুক্ত করে,অচিরেই আজাদের হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।

যুবলীগ কর্মী নিহত আজাদের মা খুরশিদা বেগম ও বিধবা স্ত্রী হালিমা বেগম নিহতের এতিম দুই শিশুপুত্রকে কোলে নিয়ে বক্তৃতাকালে কান্নাজড়িত কন্ঠে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

এ সময় তাদের কান্নায় মানববন্ধনে উপস্থিত মানুষের চোখ অথ্রুসিক্ত হয়ে পড়ে।প্রসঙ্গতঃ গত ২০/০৭/২০২৩ইং তারিখ যুবলীগকর্মী মোঃ আজাদ শেখ মাননীয় সংসদ সদস্য বি, এম, কবিরুল হক মুক্তি এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা,সমাবেশ থেকে নড়াইলের কালিয়া থানার পেড়লী গ্রামে নিজবাড়ি ফেরার পথে খানকাহপাড়া চৌরাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওঁতপেতে থাকা স্থানীয় বিএনপি-জামাতের চিহিৃত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত হয়ে আমার পূর্ব পরিকল্পিতভাবে ভাই মোঃ আজাদ শেখকে অকস্যাৎ আক্রমণ করে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। ওই ঘটনায় গত ২৩/০৭/২০২৩ইং তারিখে কালিয়া থানায় বাদী হয়ে মামলা নং-১০ দায়ের হয়। কিন্তু গ্রায় দুইমাস অতিবাহিত হলেও অদ্যাবধি পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com