1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু ধর্ষনকারী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:১৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান। গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন।

কালিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু ধর্ষনকারী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নড়াইল জেলার কালিয়া থানাধীন একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীর পড়াশুনা করে। শিশু গত শুক্রবার সকালে মা কে খুঁজতে বাড়ির থেকে বের হয়। গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় শিশু কে একা পেয়ে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নাকাটি ও ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায় রেখে ধর্ষণকারী পালিয়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে স্বজনদের খবর দেন এবং রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পে উক্ত স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনা সম্পর্কে অবহিত হয়ে তাৎক্ষণিক একটি গোয়েন্দা তৎপরতা অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন সহ ছায়া তদন্তের মাধ্যমে শিশুটির সাহায্যে ধর্ষণকারীকে সনাক্ত করে।

রবিবার র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল উক্ত তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন বারইহাটি এলাকায় অভিযান করে চাঞ্চল্যকর ও স্পর্শকাতর শিশু ধর্ষণকারী সামিরুল (২২), কে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে ধর্ষনের বর্ণনা দেয়।
এ বিষয়ে শিশুটির মা বাদী কালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানায় আনার প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com