1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় ফেসবুক আইডিতে গৃহবধূর অশ্লীল ছবি শেয়ার, গ্রেফতার ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:৪৫|
সংবাদ শিরোনামঃ
সিআইপি নির্বাচিত হলেন রামপালের গর্ব মাইনুল ইসলাম  নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় মাদারীপুর-৩ আসনের অবৈধ ব্যানার–ফেস্টুন অপসারণে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন,গৌরনদী গার্লস স্কুল & কলেজ ছাত্রী জোশী। বরিশাল গৌরনদীতে রাতের আঁধারে সরকারি বই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ। দেশপ্রেম ও ত্যাগের স্মরণে উজিরপুরে বুদ্ধিজীবী দিবস উদযাপন গৌরনদীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আগৈলঝাড়ায় বিএনপির বিক্ষোভ হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে গৌরনদীতে বদিউজ্জামান মিন্টু। রামপালে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও নানা অনিয়মের অভিযোগ

কালিয়ায় ফেসবুক আইডিতে গৃহবধূর অশ্লীল ছবি শেয়ার, গ্রেফতার ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃউজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে দু’টি ভুয়া আইডিতে পোস্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) রাতে পাঁচগ্রাম ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও রাসেল মোল্যাকে (৩১) গ্রেফতার করা হয়েছে। এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ওইদিন কালিয়া থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা এডিট করে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে। দু’টি ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত আজেবাজে, নোংরা ও কূরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতে থাকে। এ পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দু’টি ফেসবুক আইডির সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com