
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বিভিন্নস্থান থেকে চার জন আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম মৃধার ছেলে মোঃ রিফাত হোসেন মিঠু-(২৮),
উপজেলার চরফতে বাহাদুর গ্রামের খালেক মালের ছেলে তুহিন মাল-(২৬), পৌরসভা এলাকার দক্ষিণ রাজদী গ্রামের মোহাম্মদ নিয়াজ মোল্লার ছেলে ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দিদার মোল্লা-(৪২) ও দক্ষিন রাজদী গ্রামের সোহরাব মোল্লার ছেলে ও কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মোল্লা-(৪০)।
গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাঙ্গে জড়িত রয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানা পুলিশ।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ সোলায়মান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা ও পৌর এলাকার কয়েকটি স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।