1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে কৃষকলীগ নেতার নেতৃত্বে অসহায় পরিবারের শতাধিক  ফলের গাছ কেটে নেয়ার অভিযোগ ॥ বিচারের দাবীতে বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১২|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

কালকিনিতে কৃষকলীগ নেতার নেতৃত্বে অসহায় পরিবারের শতাধিক  ফলের গাছ কেটে নেয়ার অভিযোগ ॥ বিচারের দাবীতে বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:-

মাদারীপুরের কালকিনিতে মোঃ শাহজামাল হাওলাদার-(৫০) নামে এক অসহায় কৃষকের প্রায় শতাধীক বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে ফেলার ও তার জমি দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে তার লোকজন নিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার। এদিকে উক্ত ঘটনায় শাহজামাল হাওলাদার বাদী হয়ে ওই কৃষকলীগ নেতাসহ ছয় জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে আজ রোববার সকালে অভিযুক্তদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। এসময় উপস্থিত ছিলেন শাহজামাল হাওলাদার, মো. ইসমাইল, আলমগীর হাওলাদার, মো. সোনা মিয়া সরদার, এমদাদুল হক, রাশিদা বেগম ও কমলা বেগমসহ প্রায় অর্ধশত লোকজন। তবে থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালী মহল ওই অসহায় কৃষক পরিবারকে হুমকী-ধামকী ও মারধোর করে আসছেন বলে অভিযোগ রয়েছে।


অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের আবুল হাসেম হাওলাদারের ছেলে মোঃ শাহজামাল হাওলাদার একই গ্রামের মহব্বত আলীর ছেলে মোসলেম উদ্দিনের কাছ থেকে প্রায় নয় বছর পূর্বে ২০ শতাংশ জমি ক্রয় করেন। পরে তার ক্রয়কৃত জমিতে জাহজামাল বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন ও চাষাবাদ করে আসছেন। পরে কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাশালী মিলে ওই অসহায় কৃষকের বিভিন্ন প্রজাতির প্রায় শতাধীক ফলের গাছ কেটে নিয়েছে এবং তার চাষ করা জমি দখলে নিয়েছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী শাহজামাল। এদিকে উক্ত ঘটনায় শাহজামাল হাওলাদার বাদী হয়ে ওই কৃষকলীগ নেতা মন্টু, মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ ছয় জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অভিযুক্তদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। তবে থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালী মহল ওই অসহায় কৃষক পরিবারকে হুমকী-ধামকী ও মারধোর করে আসছেন বলে জানা গেছে।
ভূক্তভোগী অসহায় কৃষক শাহজামাল হাওলাদার কান্না জরিত কণ্ঠে বলেন, সাহেবরামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাশালী মিলে আমার বিভিন্ন প্রজাতির প্রায় শতাধীক ফলের গাছ কেটে নিয়েছে এবং আমার চাষ করা জমি দখলে নিয়ে গেছে। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালীরা আমাকে জীবন নাশের হুমকী দিয়ে আসছে।
স্থানীয় মো. সোনা মিয়া সরদার ও এমদাদুল হকসহ বেশ কয়েকজন ভূক্তভোগী বলেন, মন্টু বাহিনী অনেকের জমি দখলে নিয়েছে। আমরা এর বিচার চাই।
কৃষকলীগ নেতা মন্টু বলেন, আমরা কাগজের পক্ষে আমি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, গাছ কাটার ও জমি দললে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com