1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১২:২৪|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

কালকিনিতে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ- গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (৫ জুলাই) সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামীন ব্যাংক শাখা কার্যালয় চত্বর থেকে অসহায় মানুষের মাঝে ২০ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

জানা যায় গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের উদ্যােগে সারা দেশব্যাপী ৩০ কোটি গাছের চারা বিতরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এরেই অংশ হিসেবে কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামীণ ব্যাংক শাখার উদ্যেগে ২০ হাজার পরিবারের মাঝে ফলজ,বনজ ও ঔষুধী গাছের চারা বিতরন করা হয়েছে। এ কর্মসূচীর সভাপতিত্ব করেন, মাদারীপুর জেলা গ্রামীন ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ আবদুল মান্নান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনের জোনাল অডিট অফিসার মোঃ নাজিমুল ইসলাম, মাদারীপুর জেলা এরিয়া ম্যানেজার মোঃ আবদুর রহিম, সাহেবরামপুর শাখার ব্যবস্থাপক মোঃ ওবায়দুল্লাহ সহ উক্ত শাখার সকল সহকর্মী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com