1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
একদিনে অজ্ঞাতনামা নারীসহ দুই জনের লাশ আগৈলঝাড়ায় উদ্ধার, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:১৭|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

একদিনে অজ্ঞাতনামা নারীসহ দুই জনের লাশ আগৈলঝাড়ায় উদ্ধার,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অজ্ঞাত নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক লাশ উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, স্থানীয় চৌকিদার সুনীল হালদারের মাধ্যমে সোমবার ভোরে খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার পূর্ব পাশে মহাসড়কের উপর পরে থাকা অজ্ঞাতনামা (৫০) নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর শরীরে জখমের দাগ রয়েছে। অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি ওই এলাকা দিয়েই ঘোরাফেরা করতেন।

এ ঘটনায় প্রাথমিক ভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে। ওসি আরও জানান, একই দিন সকালে খবর পেয়ে দক্ষিণ সেরাল গ্রাম থেকে স্থানীয় সিরাজ মৃধার ধান ক্ষেত থেকে ওই গ্রামের সেকেন্দার ভূইয়ার ছেলে নান্নু ভূইয়া (৫০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সিরাজ মৃধা ইঁদুরের কবল থেকে তার ধান ক্ষেত বাঁচাতে নিজের জমিতে কারেন্টের ফাঁদ পাতে। রবিবার রাতে মাছ ধরতে শিকার করতে গিয়ে কারেন্টের ওই ফাঁদে পরে মারা যায় নান্নু ভূইয়া। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। নান্নুর লাশ উদ্ধার করে সোমবার সকালেই বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com