1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

​আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-

ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খানের বিরুদ্ধে এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত কথিত সাংবাদিক নাজমুল হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।

​বুধবার (১৫ জুলাই ) দুপুরে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে নাজমুল হাসানকে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি থেকে গত-১৩ জুন বহিষ্কার করা হয়। এই বহিষ্কারাদেশে ক্ষুব্ধ হয়ে নাজমুল হাসান ব্যক্তিগত আক্রোশ মেটাতে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার শুরু করেন।

তিনি ‘Face The Time’ ও ‘Nazmul Hasan’ নামের দুটি ফেসবুক আইডি ব্যবহার করে এআই প্রযুক্তি জালিয়াতির মাধ্যমে রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খানকে নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন।

​সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা এ ধরনের কর্মকাণ্ডকে সাইবার অপরাধ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, “নাজমুল হাসান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে একজন সম্মানিত সাংবাদিক নেতার চরিত্র হননের চেষ্টা করছেন। এটি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং মুক্ত সাংবাদিকতার ওপর হুমকি।”

​সংবাদ সম্মেলনে অবিলম্বে সাইবার নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনের আওতায় অভিযুক্ত নাজমুল হাসানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত যথাযথ কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে সাংবাদিক সমাজ বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।

​এ বিষয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বলেন, “আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com