1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা পালনে প্রস্তুত রাজশাহী: র‌্যাব ৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:১৩|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা পালনে প্রস্তুত রাজশাহী: র‌্যাব ৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার এমন মনোভাব নেই বলে মন্তব্য করেছেন র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।

মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

র‌্যাব অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। আমার মনে হয়, পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এতটা সহায়তা এবং সহযোগিতার মনোভাব নেই। গতবার এমনকি মাদ্রাসার ছাত্ররাও পূজামণ্ডপ পাহারায় অংশ নিয়েছিল—এর তো তুলনা হয় না।’

তিনি জানান, র‌্যাব-৫-এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারেরও বেশি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপের সভাপতি ও সম্পাদকের সঙ্গে র‌্যাবের সরাসরি যোগাযোগ আছে। ‘ষষ্ঠী পূজার আগে প্রতিমা নির্মাণের স্থানগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। টহল টিমও মাঠে রয়েছে,’ যোগ করেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, ‘ষষ্ঠী পূজা থেকে মণ্ডপ ও আশপাশের রাস্তাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। শুধু র‌্যাবই নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। হুমকি পর্যবেক্ষণ করে দেখেছি, বিশেষ কোনো হুমকি নেই। তবুও নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হয়েছে। আশা করি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজার সূচনা হয় রাজশাহীর তাহেরপুর থেকে। তাই রাজশাহীর পূজার গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে আরও উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হয়। আমরা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করব। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com