1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে দামোদরকাঠী মাদ্রাসায় হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও পাঠদানে নেই শিক্ষক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:০৪|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান। গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন।

উজিরপুরে দামোদরকাঠী মাদ্রাসায় হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও পাঠদানে নেই শিক্ষক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৫ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদরকাঠী আনোয়ারীয়া দাখিল মাদ্রাসায় হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও শিক্ষার্থীদের পাঠদানে নেই ইংরেজি শিক্ষক মোঃ জালিছ মাহমুদ। ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। এ সংবাদে ২৭ সেপ্টেম্বর বুূধবার বেলা ১১টায় সাংবাদিকরা ওই মাদ্রাসায় তথ্য সংগ্রহে গেলে সেখানে অভিযুক্ত শিক্ষক মোঃ জালিছ মাহমুদ এর হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও তাকে মাদ্রাসায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ রুহুল আমিন, গোলাম হোসেন, মোঃ আলামিনসহ অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ জালিছ মাহমুদ প্রায়ই হাজিরা খাতায় স্বাক্ষর করে কাজের অযুহাত দিয়ে চলে যায়। এমনকি প্রতি বৃহস্পতিবার সে মাদ্রাসায় আসেননা। তবে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে চলে যায়। ইউপি সদস্য মোঃ শাজাহান বেপারী বলেন, আমাদের এই মাদ্রাসায় প্রভাব খাটিয়ে ওই শিক্ষক নামেমাত্র শিক্ষক, তাকে গত ৩ মাস ধরে মাদ্রাসায় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষ করে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে প্রায়ই মাদ্রাসা থেকে নিজের কাজের জন্য অন্যত্রবচলে যায়। মাদ্রাসা ফাঁকি দিয়ে বেতন ঠিকই হাতিয়ে নিচ্ছেন। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানে ১৭ জন শিক্ষক ও কর্মচারী রয়েছে। আর শিক্ষার্থীদের উপস্থিতি মাত্র ৫০/৬০জন।

এছাড়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হামিদুল্লাহ ও সহকারী শিক্ষক মোঃ জালিছ মাহমুদের অনিয়ম আর অবহেলার কারনে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এতে করে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের অবস্থা বেগতিক ও শিক্ষাব্যবস্থা ধংস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার জন্য তার অপসারণ হওয়া উচিৎ। অভিযুক্ত শিক্ষক মোঃ জালিছ মাহমুদ জানান, আমি সভাপতির অনুমতি নিয়ে বিভিন্ন কাজে যাই বলে বিষয়টি এড়িয়ে যান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোঃ হামিদুল্লাহ জানান, আমি বরিশালে মাদ্রাসার কাজে যাই। ইংরেজি শিক্ষক হয়তো ম্যানেজিং কমিটির সভাপতিকে জানিয়ে কোথাও গিয়াছে। ম্যানেজিং কমিটির সভাপতি ও শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হালিম সরদার জানান, আজকে আমি তাকে মাদ্রাসার কাজের জন্য ডেকে এনেছি।

তবে পূর্বে অনুপস্থিত এর ব্যপারে আমার জানা নেই, বিষয়টি খতিয়ে দেখা হবে। বরিশাল জেলার উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলাম জানান,বিষয়টি জানা নেই, তবে তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান না দিয়ে অন্যত্র নিজের কাজে ব্যস্ত থাকায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিচারের দাবীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com