1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ঈদযাত্রায় হয়রানি লাঘবে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৫৮|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

উজিরপুরে ঈদযাত্রায় হয়রানি লাঘবে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুর উপজেলা  প্রশাসের উদ্যোগে ঈদুল আযহা পরবর্তী রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিতকল্পে মোবাইল কোট  পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

এ সময় বিভিন্ন যানবাহন থেকে জরিমান আদায় করা হয়। ১১ জুন বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত উজিরপুরের ইচলাদি বাসস্ট্যান্ডসহ ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

এ সময় অভিযানে মোটরসাইকেল আরোহীর হেলমেটসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ০৪ টি মোটরসাইকেলকে ২০০০ টাকা  এবং অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুটি বাসকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও যানজট নিরসনে ইচলাদী টোলপ্লাজায় টোল আদায়ে অতিরিক্ত জনবল নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

এ ছাড়াও রাস্তার পার্শ্ববর্তী বিভিন্ন গণপরিবহণের কাউন্টার মালিকদের রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাত্রী উঠা-নামা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ অভিযানে উজিরপুর মডেল থানার পুলিশ একটি টিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com