1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ভাঙ্গা হলো বিলাসবহুল বাংলো - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:৪৮|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

উজিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ভাঙ্গা হলো বিলাসবহুল বাংলো

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ অবশেষে বরিশাল জেলার উজিরপুর উপজেলার হরতা ইউনিয়নের ঐতিহ্যবাহী হারতা বন্দরের প্রভাবশালী ব্যবসায়ী মোঃসিরাজুল ইসলামের নদীসংলগ্ন বিলাসবহুল বাংলো বাড়ি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ভেঙ্গে ফেলা হলো।২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম।

এ সময় উপস্থিত ছিলেন উজিপুর মডেল থানার এস আই তরুণ কুমার হালদার, এ এস আই আল মামুন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জালাল উদ্দিন আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বরিশাল জেলা প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হারতা ইউনিয়নের ১৩ নং মৌজার ১ নং খতিয়ানের ১২৩৫ নং দাগের নদীর জমি অবৈধ ভরাট করে ব্যবসায়ী সিরাজুল ইসলাম ব্যক্তিগত বিলাসবহুল বাংলো বাড়ি তৈরি করেন।

বিষয়টি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নোটিশ প্রদান করলেও ক্ষমতার দাপটে স্থাপনার নির্মাণ করেন । বিষয়টি স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে জেলা প্রশাসক দীর্ঘ তদন্ত সাপেক্ষে গত ৯ জুলাই স্থাপনা উচ্ছেদের চূড়ান্ত নোটিশ প্রদান করেন। একই সাথে সাত দিনের মধ্যে তাদের স্থাপনা নিজ উদ্যোগ উচ্ছেদের নির্দেশ প্রদান করা হয়ে ছিল।

এ বিষয়ে ব্যবসায়ী কোন পদক্ষেপ না নিলে, জেলা প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইসমামকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়।তারই প্রেক্ষিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে ব্যবসায়ী সিরাজের সাথে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com