1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আরজেএফ’র কালিয়া উপজেলা কমিটি ঘোষণা, সভাপতি মামুন মোল্যা, সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

আরজেএফ’র কালিয়া উপজেলা কমিটি ঘোষণা, সভাপতি মামুন মোল্যা, সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-

“প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা”— এ স্লোগানকে সামনে রেখে সাংবাদিক সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কালিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ আগস্ট (শুক্রবার) বিকাল ৪টায় আরজেএফ নড়াইল জেলা সভাপতি সাজ্জাদ আলম খান সজল ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট কালিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মামুন মোল্যা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার দূত পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. উজ্জ্বল শেখ।

এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি: দেব প্রসাদ দাস (দৈনিক বাংলাদেশ সমাচার)
সহ-সভাপতি: মোস্তফা কামাল (দৈনিক এই বাংলা, মফস্বল সম্পাদক) যুগ্ম সাধারণ সম্পাদক: রিপন বিশ্বাস (দৈনিক লাখো কণ্ঠ), রামিম সরদার (দৈনিক অভয়নগর)
দপ্তর সম্পাদক: নাসির আহমেদ (দৈনিক গনতদন্ত)
অর্থ বিষয়ক সম্পাদক: মো. সামিউল ইসলাম (ডিএমসি নিউজ২৪ ডটকম) কার্যনির্বাহী সদস্য: মো. শাহিদুল ইসলাম সুমন (খুলনা টাইমস), মো. ফাহিম শেখ (দৈনিক ভোরে আলো), ওয়ালিউল্লাহ জনি (দৈনিক অভয়নগর)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজেএফ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন মল্লিক এবং নড়াইল জেলা কমিটির আইন উপদেষ্টা এডভোকেট রিয়াজুর ইসলাম।

আরজেএফ’র সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল বলেন, “নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ ও সাংবাদিকতার মান উন্নয়নের জন্য কাজ করা এবং সাংবাদিকদের অধিকার আদায় করাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com