স্টাফ রিপোর্টারঃ-
“প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা”— এ স্লোগানকে সামনে রেখে সাংবাদিক সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কালিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
গত ১৫ আগস্ট (শুক্রবার) বিকাল ৪টায় আরজেএফ নড়াইল জেলা সভাপতি সাজ্জাদ আলম খান সজল ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট কালিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মামুন মোল্যা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার দূত পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. উজ্জ্বল শেখ।
এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি: দেব প্রসাদ দাস (দৈনিক বাংলাদেশ সমাচার)
সহ-সভাপতি: মোস্তফা কামাল (দৈনিক এই বাংলা, মফস্বল সম্পাদক) যুগ্ম সাধারণ সম্পাদক: রিপন বিশ্বাস (দৈনিক লাখো কণ্ঠ), রামিম সরদার (দৈনিক অভয়নগর)
দপ্তর সম্পাদক: নাসির আহমেদ (দৈনিক গনতদন্ত)
অর্থ বিষয়ক সম্পাদক: মো. সামিউল ইসলাম (ডিএমসি নিউজ২৪ ডটকম) কার্যনির্বাহী সদস্য: মো. শাহিদুল ইসলাম সুমন (খুলনা টাইমস), মো. ফাহিম শেখ (দৈনিক ভোরে আলো), ওয়ালিউল্লাহ জনি (দৈনিক অভয়নগর)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজেএফ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন মল্লিক এবং নড়াইল জেলা কমিটির আইন উপদেষ্টা এডভোকেট রিয়াজুর ইসলাম।
আরজেএফ’র সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল বলেন, “নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ ও সাংবাদিকতার মান উন্নয়নের জন্য কাজ করা এবং সাংবাদিকদের অধিকার আদায় করাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য।”