1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের সংগীতসাধনা ও শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের সাফল্যের স্বীকৃতি

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

“সংগীত মানুষের মনকে সুন্দর রাখে, সংগীত শিল্পীর আত্মার খোরাক।”—এই বিশ্বাসকে ধারণ করে দীর্ঘদিন ধরে সংগীতচর্চা ও সংগীতশিক্ষায় অনন্য অবদান রেখে আসা গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম এবার ‘নিরুপমা সৌদামিনী স্মৃতি আমীর খসরু পুরস্কার-১৪৩২ বঙ্গাব্দ’-এ সম্মানিত হয়েছেন।

শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ হলরুমে ধ্রুব পরিষদ বাংলাদেশ আয়োজিত বৃহত্তর পরীক্ষা কেন্দ্রের পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন। ধ্রুব পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা তুলে দেন ডা. উজ্জ্বল চক্রবর্তী এবং আইটি প্রধান রাজু বড়ুয়া। অনুষ্ঠানে গৌরনদী শিশু একাডেমির শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে ওস্তাদ বাবুল সোমের নিবিড় প্রশিক্ষণে গড়ে ওঠা শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত ও লোকসংগীতে থানা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে গৌরনদীর সুনাম বয়ে আনছে।

সংগীতশিক্ষক হিসেবেই নয়, একজন গীতিকার ও সুরকার হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তাঁর রচিত ও সুরারোপিত একাধিক গান শিক্ষার্থীদের পরিবেশনায় সমাদৃত হয়েছে। সংগীতের পাশাপাশি প্রকৃতি, পরিচ্ছন্নতা ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার প্রতিও তাঁর বিশেষ অনুরাগ রয়েছে, যার প্রতিফলন দেখা যায় গৌরনদী শিশু একাডেমির পরিবেশে।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের মতে, ওস্তাদ বাবুল সোমের এ সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি গৌরনদীর সাংস্কৃতিক অঙ্গনের জন্যও এক গৌরবময় স্বীকৃতি। তাঁর মতো গুণী সংগীতসাধকের কর্মময় জীবন আগামী প্রজন্মকে সংগীতচর্চায় আরও অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশাই সবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com