1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন ধরে পানি নেই রোগীদের ভোগান্তি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১০:১৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার গৌরনদী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নড়াইল-১ আসনে বিএনপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা হাজারো মানুষের ঢল, নড়াইল-১ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল যুক্তরাষ্ট্র প্রবাসী ওহিদুজ্জামান নিলু।ধানের শীর্ষের ব্যাপক গনসংযোগ। আগৈলঝাড়ায় স্বপনের নির্বাচনি উঠান বৈঠক ও পথসভা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নড়াগাতী থানায় পুলিশের মহড়া ও শপথ গ্রহণ গৌরনদীর হাজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ নড়াইলে ভ্যানচালককে নিজ ঘরে নৃশংস হত্যা, ব্যাটারিচালিত ভ্যান লুট এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন ধরে পানি নেই রোগীদের ভোগান্তি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প বিকল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।আর এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের সঙ্গে আসা স্বজন ও আবাসিক ভবনে বসবাসরত ডাক্তার, নার্স-কর্মকর্তারা। পানির পাম্প বিকল হওয়ার পর বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন একাধিকবার জানালেও তারা এখন পর্যন্ত পাম্প ঠিক করেনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক ভবনে পানি সরবরাহের জন্য এক বছর আগে একটি নতুন বৈদ্যুতিক মোটর বাসানো হয়। মোটরটি তিনদিন আগে হঠাৎ বন্ধ হয়ে যায়।এরপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল ও আবাসিক ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

নোংরা হয়ে আছে হাসপাতালের পরিবেশ।সর্বত্র ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।হাসপাতালের আবাসিক ভবনে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বসবাসরতরা পড়েছেন মহাবিপদে। কারণ হাসপাতালের অভ্যন্তরে স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাদের জন্য রয়েছে চারটি আবাসিক ভবন। ওইসব ভবনে বসবাসরত চিকিৎসক, নার্স-কর্মচারীরা পানির অভাবে ঠিকমতো গোসলসহ সাংসারিক কাজকর্ম করতে পারছেন না।হাসপাতালে ভর্তি রোগী আমেনা বেগম বলেন, পাশের গভীর নলকূপ থেকে পানি নিয়ে ব্যবহার করতে হচ্ছে আমাদের। আর যারা জানে না তারা পুকুরের ময়লা পানি ব্যবহার করছে। হাসপাতালের আবাসিক ভবনে বসবাসরত নার্স মৃদুলা কর বলেন, হাসপাতালের পানি তোলার বৈদ্যুতিক পাম্প মেশিনটি নষ্ট থাকায় এখন আমরা পানি পাই না। বিকল্প ব্যবস্থায় বাইর থেকে পানি সংগ্রহ করে তা দিয়ে সাংসারিক, রান্নাবান্না ও ধোঁয়া-মোছাসহ বাসা পরিষ্কার-পরিচ্ছন্ন করছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, পানির পাম্পে সমস্যার জন্য পানি সরবরাহ বন্ধ রয়েছে। সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com