1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় অবৈধ ডায়াগনিস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:৩৭|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

আগৈলঝাড়ায় অবৈধ ডায়াগনিস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে গড়ে ওঠা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারগুলো বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের পর বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্বাস্থ্য সেবা দিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। ৫ ফেব্রুয়ারী সোমবার দুপুরে আগৈলঝাড়া থানা পুলিশের সহায়তায় উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।

অভিযানে উপজেলা সুপার মার্কেটের গ্রামীন প্যাথলজি’র মালিক মনিরুজ্জামান স্বপনকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রমের কারাদন্ডের আদেশ প্রদান দেয় ভ্রাম্যমান আদালত।

জরিমানা প্রদান করে মুক্তি পায় অভিযুক্ত মনিরুজ্জামান স্বপন। একই মার্কেটে অবস্থিত পপি ডেন্টাল ক্লিনিকের মালিক ডেন্টাল চিকিৎসক প্রদীপ কুমার রায় কোন চিকিৎসক না হওয়ায় তাকে রোগী দেখতে নিষেধ করেন আদালত।

পরে “ডেন্টাল সার্জন ব্যাতীত কোন রোগীকে ব্যবস্থাপত্র দেবে না” মর্মে মুচলেকা আদায় করে ভ্রাম্যমান আদালতের বিচারক। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অর্ণব সাহা, এসআই নূরে আলম, আদালতের নাজির সোহেল আমিন উপস্থিত ছিলেন। সূত্র মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তালিকা অনুযায়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ১২টি বেসরকারী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার রয়েছে। এরা বছরের পর বছর রোগীদের সাথে সেবার নামে প্রতারণা করে অবৈধভাবে স্বাস্থ্য সেবার ব্যবসা করে আসছে। অভিযানের সময়ে “প্রয়োজনীয় কাগজপত্র করবেন” বলে ভ্রাম্যমান আদালতসহ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বারবার বলে আসলেও বৈধ কোন কাগজপত্র তারা না করেই ব্যবসা পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী ওই সকল অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com